হাতিবান্ধার চার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হাতিবান্ধার চার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৮৪ Time View

ইমন খাঁন,হাতীবান্ধা উপজেলা (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের জেলা শহরের জাতীয়তাবাদী দল বিএনপির অস্থায়ী কার্যালয় (হামার বাড়ি) ভাঙ্গচুরের ঘটনায় ছাত্রলীগের সাবেক চার নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ।

আজ শুক্রবার ৩ জানুয়ারি সন্ধায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের সাবেক চার নেতাকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

গ্রেফতারকৃত চার জন হলেন, হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (১)সিফাত হোসেন, (২)সাইদুল ইসলাম জীবন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া, সিন্দুর্না ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল খাঁন বাবু।

জানা গেছে, লালমনিরহাটের মিশনমোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় (হামার বাড়ি) নামে একটি অফিস ভাঙ্গচুরের ঘটনায় লালমনিরহাটের সদর থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহামুদুন- নবী বলেন, লালমনিরহাটের সদর থানায় একটি ভাঙ্গচুর ঘটনার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102