নাগরপুরে পালিত হয়ে গেল শহীদ বুদ্ধিজীবী দিবস – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নাগরপুরে পালিত হয়ে গেল শহীদ বুদ্ধিজীবী দিবস

  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

হোসাইন মৃদুল,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

যথাযথ এবং পূর্ণাঙ্গ মর্যাদায় জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে টাঙ্গাইলের নাগরপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মারক ৭১ প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পরে, নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মমিন, ডিজিএম নাগরপুর জোনাল অফিস মোঃ মেজবাহুল হক, নাগরপুর থানার এস আই ফিরোজ আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, নাগরপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস প্রমুখ।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষাথীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরে, বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102