খুলনা জেলা বিএন‌পির আংশিক ক‌মি‌টি ঘোষণা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

খুলনা জেলা বিএন‌পির আংশিক ক‌মি‌টি ঘোষণা

  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

খুলনা ব্যুরো:

খুলনা জেলা বিএন‌পির আংশিক ক‌মি‌টি ঘোষণা
প্রায় তিন মাস পর খুলনা জেলা বিএন‌পির ক‌মি‌টি ঘোষণা করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দল‌টির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এই তথ‌্য জানা গে‌ছে।

আংশিক ক‌মি‌টি‌তে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করা হ‌য়ে‌ছে। তিন সদস্য বিশিষ্ট আংশিক ক‌মি‌টি‌তে এ্যাড. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হ‌য়ে‌ছে।

গত ১৯ সে‌প্টেম্বর কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএন‌পির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রায় তিন মাস ক‌মি‌টি ছাড়া খুলনা জেলা বিএন‌পির কাজ মুখ থুব‌ড়ে পড়ে।

এর আগে ২০২১ সালের ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক এবং এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্যসচিব করে তিন সদস্যের ক‌মি‌টি ঘোষণা করা হয়।

প‌রে ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102