সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):

টাঙ্গাইলের সখীপুরে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ ৩১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রদলের আহত নেতা নাঈম বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি দায়ের করেন।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

তিনি বলেন, মারামারির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।মামলায় ৩১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সকালে পৌরসভার তালতলা চত্বরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বক্তব্যের নিন্দা জানিয়ে এক প্রতিবাদে সমাবেশ করে বিএনপি। সমাবেশ চলাকালে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরাও একটি প্রতিবাদ সমাবেশ করতে মিছিল নিয়ে পৌরসভার তালতলা চত্বরে প্রবেশ করছিল। এ সময় সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে উপজেলা ছাত্রদলের নেতা নাঈম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। এতে করে কৃষক শ্রমিক জনতা লীগের মিছিল পণ্ড হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102