রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারের দাফন সম্পন্ন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারের দাফন সম্পন্ন

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

হোসাইন মৃদুল,নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের মিরকুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ) সকাল ১০ টায় মিরকুটিয়া মসজিদ মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। টাঙ্গাইল ও নাগরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম সাবেক ডিপুটি কমান্ডার এম এ মতিন ছামীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার (বয়স ৮৫)
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে (৮ ডিসেম্বর) ঢাকা এম. এইচ. শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমের দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

উলেখ্য, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার প্রাক্তন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ভাড়রা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102