আদিতমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

আদিতমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ Time View

মোঃহানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শুক্রবার(৬ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নং পিলার এলাকার ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত যুবক হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধ ভাবে ভারতে যান হেলালুজ্জামান হেলাল। কয়েক মাস কাজ করে পুনরায় দেশে ফেরেন। বর্তমানে ঘনকুয়াশার কারনে কাজ বন্ধ থাকায় শুক্রবার রাতে দেশে ফিরছিলেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলাল উদ্দিন। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধিন রয়েছেন বলে স্থানীয় সুত্রে নিশ্চিত হয়েছি।

তবে স্থানীয় একটি সুত্র দাবি করেছে, প্রতিদিনের মত শুক্রবার রাতে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলাল উদ্দিনসহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল উদ্দিন। বাকী পাচারকারী দলটি ৭০ টি গরু মহিষ নিয়ে দেশে ফেরেন বলেও দাবি করেন সীমান্তের ওই সুত্রটি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবার বলেন, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। তবে আহত ব্যাক্তি ভারতে কাজ করে ফিরছিলেন। গরু পাচারের খবর জানা নেই।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ শাকিল আলম বলেন, সীমান্তে গুলির বিষয়ে বিএসেফকে করা প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে আহত ব্যাক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102