খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ Time View

খুলনা ব্যুরোঃ-

খুলনায় সন্ত্রাসীদের গুলির পর কুপিয়ে জখম করা বিএনপি নেতা আমির হোসেন মোল্লা বোয়িং (৫৫) নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেছেন।

তিনি খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও খুলনা মৎস্য বণিক সমিতির সভাপতি ছিলেন। নিহতের ভাইয়ের ছেলে সালাউদ্দিন মোল্লা বুলবুল বলেন, সেদিন সন্ত্রাসীদের হামলায় তার অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। পরে নিহতের জানাজা নামাজ আসর বাদ স্থানীয় টুটপাড়া তালতলা হাসপাতাল বাইতুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গণে হওয়ার পর তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে নিহতের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস বলেন, মৃত্যুর সংবাদ জেনে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার সুরতহাল রিপোর্ট চলছে।

গত মঙ্গলবার রাতে তার ছোটভাই মোঃ আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102