কয়রায় কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে সাংগঠনিক সফর – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে সাংগঠনিক সফর

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২১৮ Time View

কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম:

এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে” এ স্লোগানে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস-মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, সাধারণ ছাত্র-ছাত্রীদের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তনের লক্ষে দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক টিম গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কয়রা কপোতাক্ষ ডিগ্রী কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন।

এসময় নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের আগামীর রাষ্ট্র গঠনের ৩১ দফা সম্বলিত লিফলেট, কলম খেলার সামগ্রী ফুল দিয়ে  শুভেচ্ছা জানান,শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী সাধারণ ছাত্র-ছাত্রীদের উপহার দেন এবং কলেজ আঙিনায় বৃক্ষরোপণ করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাফিউল ইসলাম শাফি সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং উল্লেখিত সামগ্রী বিতরণ করেন তাঁহার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,মাসুম বিল্লাহ, রাকিবুল ইসলাম, মশিউর রহমান, আশিকুর রহমান, হেলাল আহমেদ,আবু জাফর, হাফিজুর রহমান সাগর, মাকসুদ আলম।

উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ সদস্য সচিব মাহমুদ হাসান রহুল আমিন বাবু, আলমগীর হোসেন টিটু সোহেল রানা পালাশ,শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102