নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

মৃদুল হোসাইন,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

চলতি ২০২৪-২৫ইং অর্থবছরে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ,গম,ভুট্টা,চিনাবাদাম,শীতকালীন,পেঁয়াজ উৎপাদ-নের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য  উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সোমবার (১১ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল এর সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রাজীব কুমার সূত্রধরের সঞ্চালনায় উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা এস আই সেকেন্ড অফিসার মোঃ ফিরোজ আহমেদ, এনজিও প্রতিনিধি আঃ রউফ প্রমুখ।

উল্লেখ্য; পর্যায়ক্রমে গম ৪০০জন, ভুট্টা ২০০জন, সরিষা ৫৮০০জন, সূর্যমুখী ৫০জন, চিনাবাদাম ২০০জন পেঁয়াজ-১৫ জন,মসুর ৫০জন এবং খেসারি ১০০জন এই মোট ৬ হাজার ৮১৫ জন কৃষকের মাঝে বীজ এবং সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102