শরণখোলায় বিএনপির র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরণখোলায় বিএনপির র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View

জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি:

শরণখোলায় শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি আলোচনা সভা করা হয়।

শরণখোলায় শুক্রবার বিকেলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।

শরণখোলা উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মেজর (অবঃ) মোস্তফা কামাল। শরণখোলা উপজেলা বিএনপি সদস্য ও খোন্তাকাটা ইউপির সাবেক সদস্য মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন,উপজেলা বিএনপি.র সাবেক সভাপতি ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপি সদস্য বেল্লাল হোসেন মিলন, রায়েন্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সাউথখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ আহমেদ তালুকদার, বিএনপি নেতা শামীম হাসান বাদল, বাগেরহাট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু জাফর, ছাত্রদল নেতা আবুল হোসেন বয়াতী, সোহাগ তালুকদার প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের চেতনা তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে দেশে সাধারণ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন। এর আগে বিএনপি নেতাকর্মীদের বর্ণাঢ্য বিশাল র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102