লালপুরে মিটার চুরি করে রেখে গেছে মোবাইল নম্বর! টাকা দিলে মিটার ফেরতের আশ্বাস চোরের – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুরে মিটার চুরি করে রেখে গেছে মোবাইল নম্বর! টাকা দিলে মিটার ফেরতের আশ্বাস চোরের

  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

লালপুর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে অভিনব কায়দায় রাতের আঁধারে দুইটি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিকাশে ৬ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এঘটনা ঘটে। এভাবে চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ওই ব্যক্তি হলেন, সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫) ।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে সালামপুর বাজার সংলগ্ন রাইস মিলে দেখতে পায় দূর্বৃত্তরা মিটার চুরি করে নিয়ে গেছে। এবং মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নাম্বার ‘০১৯৮৯০২৪৮০৬’ দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। পরে চোরের রেখে যাওয়া নাম্বারে যোগাযোগ করলে অজ্ঞাত ব্যক্তি ৬ হাজার টাকা দাবি করে, টাকা দিলে মিটার দেওয়া হবে বলে জানানো হয়।

এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র একাজ গুলো করছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। এবং মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার আহবান জানাচ্ছি।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102