শরণখোলায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরণখোলায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

জাকারিয়া শাওন,শরণখোলা উপজেলা প্রতিনিধি:

শরণখোলায় গাছ থেকে পড়ে নূরুল হক ফরাজি (৫২) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই গ্রামের মৃত কাসেম ফরাজির ছেলে।

নিহতের জামাতা ইউনুচ হাওলাদার জানান, তার শ্বশুর পেশায় একজন গাছ কাটা শ্রমিক। প্রতিদিনের মতো তিনি একই গ্রামের ইব্রাহিম হাওলাদারের বাড়িতে চুক্তিতে একটি রেইনট্রি গাছ কাটতে যান। তিনি গাছে উঠে ডাল কাটার সময় প্রায় ১৫ ফুট ওপর থেকে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবর তার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে আইগত ব্যবস্থা গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102