দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮২ Time View

এম. শাহাবুদ্দিন (দুর্গাপুর ) রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার বাজারের বিভিন্ন দোকানে মেয়াদবিহীন পণ্য বিক্রি, মূল্য তালিকার চাট থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র এবং জেলা ( বিএসটিআই) এর কর্মকর্তা (সিএম) এ. এফ. এম. হাসিবুল হাসান। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৫৩) ধারায় আসাদুজ্জামান কসমেটিক্সকে ৫ হাজার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন-২০১৮ অনুযায়ী নিশাদ গিফ্ট কর্নারকে ১০ হাজার ও মের্সাস আরিফ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র জানান, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই এর প্রতিনিধি, থানা পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করেছেন। এ ধারা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102