ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪২৬ Time View

মাহাবুব ইসলাম পরাগ ফুলপুর ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলার ফুলপুরে পুকুরে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দুই টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশুটি উপজেলার ৫ নং ফুল পুর ইউনিয়নের বনগাঁও মধ্যে বাড়ি গ্রামের রেজাউল হক পুত্র।

শিশুর মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে । তার পিতা-মাতা বার বার মুর্ছা যাচ্ছেন।এব‍্যাপারে জানা যায়,আজ বৃহস্পতিবার দুপুর দুই টাই তিন বছরের শিশু মোঃ নিহাল ইসলাম বাড়ির বাহিরে উঠানে চলে আসে এবং সেখানে খেলা করছিল। এরপর তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পিতা রেজাউল হক বাড়ির পাশে পুকুরে শিশু নিহালের লাশ পানির উপর ভেসে থাকতে দেখে।

সাথে সাথে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও স্থানীয়দের ধারনা শিশু নিহালের খেলার ছলে হয়ত বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।

আর পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়েছে। সংবাদটি পৌছলে পরিবারের সদস‍্যগন সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102