লালমনিরহাটে দিপালী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটে দিপালী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতিবান্ধায় বহুল আলোচিত দিপালী দেব সিংহ হত্যা মামলায় ওসমান আলী ও রবিউল ইসলাম নামের দুই আসামীকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।

সোমবার(২৮অক্টোবর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য ৪ আসামিকে খালাস প্রদান করে আদালত। দন্ডপ্রাপ্ত আসামি ওসমান আলী হাতিবান্ধা উপজেলার দক্ষিণ হলদীবাড়ী চর এলাকার আবুল হোসেনের ছেলে এবং রবিউল ইসলাম একই উপজেলার দক্ষ পারুলিয়া এলাকার মেছের আলীর ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৪ জুলাই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নিজ বাড়ী থেকে নিখোজ হয় গৃহবধূ দিপালী দেব সিংহ। নিখোঁজের ৩ দিন পর ১৭ জুলাই ২০২০ সালে উপজেলার দক্ষিন হলদীবাড়ী এলাকার তিস্তা নদীর চর থেকে দিপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ২২ জুলাই হাতিবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিপালীর ভাসুর নির্মল দেব সিংহ। হত্যা মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি ওসমান আলী ও আসামি রবিউল ইসলামকে মৃত্যুদন্ড এবং অন্য চার আসামিকে খালাস দেন।

দিপালী দেব সিংহ হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, দিপালী হত্যা মামলার রায়ে আদালত ওসমান আলী ও রবিউল ইসলামকে মৃত্যু দন্ড এবং বাকি আসামীদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102