খুলনা-৬ এর সাবেক এমপি রশিদুজ্জামান ৩ দিন রিমান্ড শেষে জেল হাজতে – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

খুলনা-৬ এর সাবেক এমপি রশিদুজ্জামান ৩ দিন রিমান্ড শেষে জেল হাজতে

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮০ Time View

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:

খুলনা-৬ আসনের সাবেক এমপি মোঃ রশিদুজ্জামানের ৩দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য,গত ২৬ আগস্ট ফসিয়ার রহমানের দায়ের করা বিষ্ফোরক দ্রব্য মামলায় পাইকগাছা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত)তুষার কান্তি দাস বলেন,ধার্য্য দিনে শুনানি অন্তে আদালতের বিজ্ঞ বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে শনিবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দুপুর ১২টার দিকে প্রিজন ভ্যানে পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে তাকে খুলনা জেল খানায় পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,গত ১৬ অক্টোবর ভোর ৫টায় র‍্যা-৮ সাবেক এমপি মোঃ রশিদুজ্জামান কে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102