মুরাদনগরে কৃষি জমির উপর অবৈধ ড্রেজারের হামলা: কৃষকদের দুর্দশা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মুরাদনগরে কৃষি জমির উপর অবৈধ ড্রেজারের হামলা: কৃষকদের দুর্দশা

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ Time View

মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি দখল ও ধ্বংসের এক ভয়াবহ চিত্র দেখা দিয়েছে। অবৈধ ড্রেজার ব্যবহার করে একদল মাটি কারবারি চক্র স্থানীয় কৃষকদের জমি দখল করে নিচ্ছে। চাপিতলা ও বাঙ্গরা পূর্ব ইউনিয়নের কয়েকটি গ্রামে এই অবস্থা বিশেষভাবে চোখে পড়ে।

সালমান, আজিজ, মাইনউদ্দিন, সাদ্দাম হোসেন, সাগর মিয়া, সারোয়ার খন্দকার (ওরফে ড্রেজার সারোয়ার) এবং বিল্লাল মিয়া নামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই অবৈধ কার্যকলাপের সাথে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন। তাদের ভয়ে কৃষকরা প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে ভয় পান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাপিতলা, দৌলতপুর, খামারগ্রাম, খাপুরায় ড্রেজার মেশিন লাগিয়ে মাইলের পর মাইল পাইপ বিছিয়ে মাটি উত্তোলনের কাজ চলছে। এতে আশপাশের জমিগুলো কূপের মতো হয়ে পড়ছে। ড্রেজার ব্যবসায়ীরা প্রথমে একটি জমিতে ড্রেজার বসিয়ে মাটি কেটে নেয়। এর ফলে আশপাশের জমিগুলো ভেঙে পড়তে শুরু করলে জমি মালিকদের কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা হয়।

মুরাদনগরের রেজাউল করিম ও আকতারুজ্জামান অন্তর নামে দুই কৃষক বলেন, “আওয়ামী লীগের কিছু লোকজন এই ড্রেজার ব্যবসায় জড়িত। এতে দেশের কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।”

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, মুরাদনগরে চাষাবাদযোগ্য জমির পরিমাণ ক্রমাগত কমছে। উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন জানান, তারা অভিযোগ পেলেই অভিযান চালান। তবে এই সমস্যা সমাধানে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102