শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে – নয়ন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে – নয়ন

  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন বলেছেন, আওয়ামী সরকার বিগত ১৭ বছর অমানবিক নির্যাতন করে দেশ চালিয়েছে। তাদের নির্যাতনে বিএনপির অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হন। ছাত্র আন্দোলনে নির্বিচারে তারা অগনিত মানুষ ও ছাত্রকে হত্যা করেছে।

তাই বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হতে হবে। তিনি আরো বলেন, বিএনপি মানুষের কল্যানের জন্য রাজনীতি করে। তাই এখন আর জনগনকে নেতাদের কাছে আসতে হবে না নেতারাই জনগণের কাছে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, আওয়ামী সরকারের সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্যে নুর ইসলাম নয়ন বলেন, ক্ষমতা পাকাপোক্ত রাখার জন্য আওয়ামীলীগ যাকেই বাধা মনে করতো তাকে জেলে রেখে নির্যাতন করতো। আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষের মাঝে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত করতে মানুষকে জাগ্রত করে দিয়েছিলেন। তাদের এই নেতৃত্বের ফলে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের প্লাটফর্ম তৈরী হয়েছিলো। ফলে সকলের প্রচেষ্টায় আবারো আমরা স্বাধীনতা লাভ করেছি।

নীলফামারীর ডোমারে সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার ২১ আগষ্ট দুপুরে ডোমার বাজার বাটার মোড় এবং উপজেলা মোড় এলাকায় যুবদলের উপজেলা শাখা ও পৌর শাখার আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নীলফামারী জেলা সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভা শেষে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পায়ে হেটে গণসংযোগ করেন যুবদল সম্পাদক নয়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102