লালপুরে পদ্মার তীরে সাড়ে ৪ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুরে পদ্মার তীরে সাড়ে ৪ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১১৪ Time View

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পদ্মানদীতে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার অবৈধ দোয়ারি, কারেন্ট ও বাদাই জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পযন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। পরে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অধিনায়ক আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন বলেন,আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় যদি কোনো অসাধু মৎস্যজীবী মাছ ধরতে নামে, তাদের বিরুদ্ধে প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরও কঠোর অবস্থান গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102