লালপুরে নববিবাহিত ট্রাকের হেলপার নিহত, চালক আহত – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুরে নববিবাহিত ট্রাকের হেলপার নিহত, চালক আহত

  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২৫ Time View

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নব বিবাহিত ট্রাকের হেলপার আলমগীরের (২০) সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। শুক্রবার ১৮ অক্টোবর রাত ১০টার দিকে কুষ্টিয়া বরিশাল সড়কের কুমারখালী এলাকায় এঘটনা ঘটে। আলমগীর নাটোরের লালপুর উপজেলার কাজীপাড়া গ্রামের ফজলের ছেলে। তার গত ১ মাস আগে বিয়ে হয়। এঘটনায় আহত ট্রাক চালক রতনকে (২৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই উপজেলার শিমুলের ছেলে।তার গত ২ মাস আগে বিয়ে হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার চাল বোঝাই একটি ট্রাক নিয়ে তারা বরিশাল যাচ্ছিলেন। রাত ১০ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভুটভুটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

এতে ট্রাকটির হেলপার আলমগীর ঘটনাস্থলে মারা যান। এঘটনায় ট্রাকচালক মারাত্মক আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102