শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পরে ১ ব্যক্তির মৃত্যু – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পরে ১ ব্যক্তির মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মাহমুদ মিয়া (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মাহমুদ মিয়া বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে। জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি গতকাল বুধবার বিকেলে ধীরগতিতে শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে যাচ্ছিল। এ সময় মাহমুদ মিয়া নামতে গেলে তাঁর একটি পা ট্রেনের চাকার নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত অবস্থায় তাঁকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা বাদশাহ আলম প্রামাণিক বলেন, মাহমুদ মিয়া নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার জন্য কুমিল্লা যাচ্ছিলেন। কিন্তু ভুলে সিলেটগামী ট্রেনে উঠে বসেন। বিষয়টি জানার পর তড়িঘড়ি করে নামতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102