বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু আজ রবিবার থেকে – dainikprothombarta    
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু আজ রবিবার থেকে

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২৫ Time View

বেরোবি প্রতিনিধি: মাসরিকুল হাসান সোহেল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে রবিবার (৬ অক্টোবর) থেকে। যা চলবে আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত।

শুক্রবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চূড়ান্ত ভর্তির বিস্তারিত তথ্যের জন্য এই লিংক-এ প্রবেশ করে ‘২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি’ টি দেখার জন্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩য় ও ৪র্থ পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের এস.এস.সি সমমান ও এইচ.এস.সি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র চূড়ান্ত ভর্তির সময় স্ব-স্ব বিভাগে জমা প্রদান করবেন এবং মূল নম্বরপত্র জমাদানের পর ‘স্বীকৃতি স্লিপ’ সংগ্রহ করবেন।

চূড়ান্ত ভর্তির সময় ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তির জন্য প্রাথমিক নিশ্চায়ন পরবর্তী অবশিষ্ট ভর্তি ফি, ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব বিভাগে যোগাযোগের মাধ্যমে প্রদান করবেন। যে সকল শিক্ষার্থী উল্লিখিত সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে পারবে না তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগে আসন রয়েছে ১৩৯৫টি। বেরোবিতে ভর্তিতে প্রাথমিক ও চূড়ান্ত মিলে মোট জমা দিতে হচ্ছে ১১৯৩০ থেকে ১২৬৫০ টাকা।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এ ছাড়া ‘বি’ ইউনিটের পরীক্ষা ৪ মে ও ‘সি’ ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102