১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৪ Time View

নুরুল আমিন পলাশ,পাইকগাছা উপজেলা প্রতিনিধি:

শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার বিকালে উপজেলা পরিষদের সামনে বৈষম্য নিরসনে প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি ও সমন্বয় পরিষদের সভাপতি এস কে আসাদুল্লাহ মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক মহাসিন আযম, রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, ব্রজেন বিশ্বাস, আব্দুর রাজ্জাক ও তরুণ সাধু। এ কর্মসূচীতে সকল প্রাথমিক সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102