মুরাদনগরে দূর্গাপূজার প্রস্তুতি: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মুরাদনগরে দূর্গাপূজার প্রস্তুতি: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

মোঃ আমিনুল ইসলাম,কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে আগামী শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে একটি ব্যাপক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ধর্ম ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, দূর্গাপূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১৪৫টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ সকল রাজনৈতিক দলকে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

সভায় উপস্থিত বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক নেতারা দূর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তারা মনে করেন, দূর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের বহুসাংস্কৃতিক পরিচয়ের একটি প্রতীক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102