কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান – dainikprothombarta    
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১০ Time View

মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি): অবৈধ স্থাপনা ও অবৈধ ভাবে ফুটপাত দখল করে সিএনজি স্ট্যান্ড এবং মহাসড়ক দখল করে সিএনজি পার্কিং করার কারণে কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
কুমিল্লা মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আফসার এর নেতৃত্বে,০৩/০২/২০২৪ ইং রোজ শনিবার ১:৩০ মিনিটের সময় কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ড নজরুল গেইটের দুইপাশে অবৈধ স্থাপনা ও অবৈধ ভাবে ফুটপাত দখল করে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে অবৈধ ভাবে ফুটপাত দখল ও রাস্তার মধ্যে সিএনজি পার্কিং করে যানজট সৃষ্টি করার কারণে ৭ টি সিএনজিকে বিভিন্ন অংকের সর্বমোট ২৭৫০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আফসার এর সাথে এসআই প্রেমধন মজুমদার সহ মিরপুর হাইওয়ে থানার ১৫ জন পুলিশ সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102