বেরোবির বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ৫ শিক্ষক – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বেরোবির বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ৫ শিক্ষক

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের নতুন গ্রন্থাগারিক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম ক্যাফেটেরিয়ার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে তাঁদের এই দায়িত্ব প্রদান করে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। এই নিয়োগ আদেশ ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

সহকারী প্রক্টর হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়সাল-ই-আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রহমতুল্লাহ এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইফ্ফাত আরা বাঁধন নতুন দায়িত্ব পেয়েছেন।

তাদের এই নিয়োগ আদেশ ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102