বগুড়া শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, পাঠদান বাধাগ্রস্ত – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়া শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, পাঠদান বাধাগ্রস্ত

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ৮১ জন প্রধান শিক্ষক ও ৫১ জন সহকারী শিক্ষকের পদ শূন্য। শিক্ষক সংকট থাকায় পাঠদান ও অফিসিয়াল কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, মোট ১৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই উপজেলায়। তাতে ১৬২ জন প্রধান শিক্ষক ও ৮৬৭ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ৭০ জন প্রধান শিক্ষক ও ৫১ জন সহকারী শিক্ষকের পদ শূন্য।

তবে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোতে একজন সিনিয়র সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, তাদেরকে অনেক সময় পাঠদান বন্ধ রেখে অফিসিয়াল কাজের জন্য উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। যার ফলে শিক্ষার্থীদের সেই দিনটিতে ক্লাসে পাঠদান করা সম্ভব হয় না। অপরদিকে যেসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য সেই বিদ্যালয়ের অন্য শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হয়। শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া অতি জরুরি বলে তারা মনে করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুন নাহার জানান, শূন্য পদে শিক্ষকের তালিকা তিনি জেলা প্রথমিক শিক্ষা অফিসে পাঠিয়েছেন। নতুন শিক্ষক নিয়োগ পেলেই এই সমস্যা দূর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102