লালমনিরহাটে মন্দিরের ভিতরে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার সময় যুবক আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটে মন্দিরের ভিতরে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার সময় যুবক আটক

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে মন্দিরে ঢুকে বিশৃঙ্খলা করে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার সময় স্থানীয়রা রিপন ইসলাম (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করছেন।

শনবিার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লালমনরিহাট পৌরসভার কার্জীটারী গ্রামের শ্রীশ্রী দুর্গা ও কালী মন্দিরে এ ঘটনা ঘটে। আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটক যুবক রিপন ইসলাম একজন ব্যাটারী চালিত রিক্সা চালক। তার বাড়ি লালমনরিহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি গ্রামে।

কার্জীটারী দুর্গা ও কালী মন্দিরের সভাপতি সুবোধ চন্দ্র জানান, শনিবার দুপুরে সকলের অজান্তে রিপন ইসলাম নামে ওই যুবক মন্দিরের ভিতরে প্রবশে করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছিলেন। এ সময় সে মন্দিরের ভিতরে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার ভঙ্গিমা করছিল। পরে স্থানীয় লোকজন অজ্ঞাত ওই যুবককে মন্দিরের ভিতরে দেখে তাকে আটক করেন। তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার নাম আর ঠিকানা ছাড়া আর কিছুই বলতে পারেন না। পরে ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে মন্দিরের ভিতর মূর্তির ক্ষতি করতে মন্দিরে ঢুকেছিলেন।

লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর আউয়াল ইসলাম বলেন, তিনি বিষযটি জানার পর তাৎক্ষনকি ঘটনাস্থলে ছুটে যান। যুবকটিকে দেখে দুস্কৃতিকারি মনে হয়েছে। তাকে কোনধরনের মারপিট ছাড়াই পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পুলিশের হেফাজতে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটি একটি অভিযোগ দিবেন বলে জানিয়েছেন মন্দির কমিটি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102