ফরিদগঞ্জে  সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রকে সম্মাননা ক্রেস্ট প্রদান – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ফরিদগঞ্জে  সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রকে সম্মাননা ক্রেস্ট প্রদান

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

আরিফ হোসেন রুদ্র :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া ইউনিয়নে আমরা সবাই ভাই ভাই সাম্য শান্তির সমাজ চাই এ স্লোগান কে সামনে রেখে যুব ও তরুণ ছাত্র সমাজ সেবা  ফাউন্ডেশনের এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  বিকালে উপজেলার ১১ নং চরদুখিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনীয়া গুদারঘাট বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  এই সময় চাঁদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ১০ জন ছাত্রকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ।

আলোচনা সভায় ডাক্তার জসিম আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট সমাজ সেবক শাহ আলম শেখ, এডভোকেট মুসলিম মিয়াজী, ইমরান পাটওয়ারী সহ যুব ও তরুণ ছাত্র সমাজ সেবা  ফাউন্ডেশনের এর সদস্য জাহিদ গাজী,  সোহাগ হোসেন, আরাফাত রহমান, হৃদয়, রবিন, জাহিদ ভূঁইয়া,আনিস, সায়েম, সৈকত ,রবি , কাউসার সহ অনেকে।

ডাক্তার জসিম আহমেদ বলেন আমরা সাম্য শান্তির একটি  সমাজ চাই, যে সমাজ হবে দুর্নীতি, ঘুষ,  চাঁদাবাজি দখল বাণিজ্য, সন্ত্রাস মুক্ত একটি সাম্য শান্তির সমাজ । যুব ও তরুণ ছাত্র সমাজ সেবা  ফাউন্ডেশনের আজকের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে সমাজের সকল মতের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, নিজের  মতামত উপস্থাপন করার অধিকার থাকবে, সকলে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকবে।

আজকের আয়োজন থেকে সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা সকলে এমন কোন কাজ করবো না যার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102