দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯০ Time View

দুর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ৬ (সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে সাংবাদিক শাহজামাল পিকের সঞ্চালনায় জীবন আলী সবুজ কোরবানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক দিনকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি গোলাম রসুল আন্টু।

অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহজামাল পিকে (দৈনিক সোনার দেশ), যুগ্ম আহ্বায়ক মো. মমিন জাদরান (আলোকিত প্রতিদিন) সদস্য সচিব মো. হাসিবুর রহমান হাসিব (দৈনিক শ্যামবাজার), সম্মানিত সদস্য হিসেবে মোফাজ্জল হোসেন মায়া (আমাদের সময়), আলামিন হক বিজয় (খবর রাজশাহী), রাকিবুল ইসলাম রাকিব (দৈনিক আওয়ার বাংলাদেশ ) ও মনোয়ারা হোসেন পন্টি ( দৈনিক বাংলার তরী)।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল,
মোবারক হোসেন শিশির, মিজান মাহি, গোলাম রসূল, আব্দুল খালেক, ফরিদ আহমেদ আবির, জিএম কিবরিয়া, রাজু আহমেদ,জাহিদুল ইসলাম জাহিদ,জুবায়ের তুহিন,
শাহাবুদ্দীন মোল্লা, রাকিবুল ইসলাম শাহিন,হাসিবুর রহমান,রাকিবুল ইসলাম, মাসুদ রানা তুষার,আসাদুজ্জামান সুমন,সোহানুর রহমান,নাঈম হোসেন,মেহেদী হাসান,জাকির হোসেন বাবলু,আকাশ ইসলাম,সেলিম রেজা,মশিউর রহমান,রাকিবুল ইসলাম শাহিন, আল-আমিন ইসলাম,জিল্লুর রহমান,আশরাফুল ইসলাম,মুন্না ইসলাম,শাহিনুর ইসলাম,রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

গঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নির্বাচনের ব্যবস্থা করবেন।

সভায় উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যের স্বার্থে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ ব্যতিত অন্য কোন সংগঠন না করা।

এছাড়া আহবায়ক কমিটিতে থাকা সদস্যবৃন্দ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে থাকতে পারবেন না বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102