খুলনার -৬ আসেনর সাবেক সংসদ সদস্য বিরুদ্ধে দুদকের অনুসন্ধান – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

খুলনার -৬ আসেনর সাবেক সংসদ সদস্য বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ Time View

খুলনা ব্যুরো:

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মো আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় পর আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, আক্তারুজ্জামান বাবু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ৬ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। নির্বাচিত হওয়ার পর ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দখল ,চাদা বাজিতে জড়িয়ে পড়েন। যে কারনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলেব মনোনয়ন পাননি বলে নেতাকর্মীদের ধারনা।
সাবেক সংসদ সদস্য বাবুর বিরুদ্ধে অভিযোগ, তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে ক্ষতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্যাট ক্রয়সহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি-কোটি টাকার সম্পদ গড়েছেন।

তিনি একজন সংসদ সদস্য হয়েও স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে নিজের নামে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজের মাধ্যমে কোটি-কোটি টাকার কাজ বাগিয়ে নিয়ে দেশের আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সাবেক এই সংসদ সদস্যও দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমানে তিনি মালায়েশিয়াতে অস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102