শরণখোলায় ভাড়া বাসায় কিশোরীর আত্মহত্যা – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরণখোলায় ভাড়া বাসায় কিশোরীর আত্মহত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

শরণখোলা উপজেলা প্রতিনিধিঃমোঃ জাকারিয়া শাওন:

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে ভাড়া বাসায় লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) সকালে শরণখোলা থানা সংলগ্ন শাহীনুর বেগমের বাসায় এ ঘটনা ঘটে। লামিয়া আক্তার তিনি উপজেলার রাজৈর গ্রামের বাসিন্দা মোঃ সোহরাব হাওলাদারের মেয়ে।

রায়েন্দা বাজারের শাহীনুর বেগমের বাসায় ভাড়া থেকে তার মায়ের সাথে বসবাস করতেন।জানা যায়,আজ সকালে বাসার আড়ার সাথে ফাঁ*স দিয়ে আ*ত্ম*হ*ত্যা করেন লামিয়া আক্তার। পরে তার মা ময়না বেগম দেখতে পেয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন এরপর খবর পেয়ে শরণখোলা থানার সাব ইন্সপেক্টর (এস আই) আজিজের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে কী কারণে কিশোরী আ*ত্ম*হ*ত্যা করেছেন,এ বিষয়ে কিছু জানা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার সাব ইন্সপেক্টর (এস আই) আজিজ বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102