তিস্তা নদীতে নৌকায় খেলছিল শিশু আলিফ, নৌকা থেকে পড়ে ডুবে যায় নদীতে, অতঃপর – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

তিস্তা নদীতে নৌকায় খেলছিল শিশু আলিফ, নৌকা থেকে পড়ে ডুবে যায় নদীতে, অতঃপর

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর তীরে বেঁধে রাখা নৌকা থেকে পড়ে আলিফ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়ছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু আলিফ হোসেন ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে বলে জানা গেছে।

জানাযায়, ওইদিন দুপুরের পর শিশু আলিফকে নিয়ে তার বাবা-মা তিস্তা নদীর তীরে ঘাস কাটতে যায়। পরে আলিফের বাবা আলিফকে তিস্তা নদীর তীরে বেঁধে রাখা একটি নৌকায় বসিয়ে রাখে। সে সময় শিশু আলিফ নদীর তীরে বেঁধে রাখা নৌকাটিতে খেলা করছিল। একসময় বাবা-মায়ের অজান্তে আলিফ নৌকা থেকে নদীতে পড়ে যায়। অনেক সময় তার বাবা মা আলিফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরই মধ্যে স্থানীয় লোকজন শিশু আলিফের লাশ নদীতে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করেন। এরপর তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ শিশু আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা মায়ের অসতর্কতার কারনে তিস্তা নদীর তীরে নৌকা থেকে নদীতে পড়ে যায় শিশু আলিফ। অনেক সময় ডুবে থাকায় সেখানেই তার মৃত্যু হয়। পরিবারটির কোনো অভিযোগ না থাকায় তাঁর দাফন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102