বগুড়া শিবগঞ্জে উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়া শিবগঞ্জে উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর আলমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তাঁরা। প্রধান শিক্ষকের পদত্যাগ নিশ্চিত করতে শিক্ষার্থীরা স্কুল গেট থেকে শুরু করে আমতলী বাজার প্রদক্ষিণ শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

একাধিক শিক্ষার্থী বলেন, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অসদাচারণ, যৌন হয়রানি ও অর্থ  আত্নসাতসহ নানা অভিযোগের কারণে আমরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছি। প্রশাসনিক, পাঠদান, ও দাপ্তরিক কাজের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ সময়ের দাবি বলে আমরা মনে করি।

এবিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে প্রধান শিক্ষক স্কুলে আসতিছে না। আপাতত তাঁর দায়িত্ব পালন করছেন সহকারী প্রধান শিক্ষক। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102