বগুড়া শিবগঞ্জ প্রধান শিক্ষকের অপসরণ চেয়ে মানববন্ধন  – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়া শিবগঞ্জ প্রধান শিক্ষকের অপসরণ চেয়ে মানববন্ধন 

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৪৭ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার মর্তুজার অপসরণ চেয়ে মানববন্ধন করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ছাত্র/ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী।

দুর্নীতি, অনিয়ম, অপকর্ম, অর্থ আত্মসাথ, নন এমপিও শিক্ষকদের এমপিও না করণ, নিয়োগ বাণিজ্য, ছাত্র-ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরন ও দীর্ঘ ২৪ বছর একক স্বেচ্ছাচারিতার অভিযোগে বরখাস্তকৃত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার মর্তুজার অপসরণ চেয়ে বৃহস্পতিবার ১২ টায় উপজেলার ধাওয়াগীর উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক আতিকুর রহমান, হারুনর রশিদ, টিপু সুলতান, শ্যামল চন্দ্র, বেলাল হোসেন, মোজাফ্ফর হোসেন, কনা বেগম, অভিভাবক সিহাবুল আলম সুইট, গোলাম রব্বানী ফারুক, কামরুজ্জামান সাকী, জয়নাল আবেদীন সহ ছাত্র/ছাত্রী ও এলাকার সূধীবৃন্দ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার মর্তুজাকে অপসরণের দাবী করেন।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা আক্তার বলেন ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102