কয়রার আমাদী ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মিছিল ও মানববন্ধন  – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রার আমাদী ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মিছিল ও মানববন্ধন 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ মোঃ আল-আমিন ইসলাম:

খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর জুয়েলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৭শে আগস্ট)  বেলা ১১ টায় আমাদী ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় আমাদী ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জুয়েল সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ছত্রছায়ায় থেকে নানা ধরনের দুর্নীতি করেছেন তার অভিযোগ ও রয়েছে। তার অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ। যে কারনে তাকে পদত্যাগ করতে হবে।

পদত্যাগ না করলে পরবর্তিতে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। এতে বক্তব্য্য রাখেন আমাদী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য দিলরুবা খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ডের রাহেলা খাতুন তরিকুল ইসলাম, নাজমুস সাকিব, শাকিল, সৌরভ, মুরাদ সহ আমাদী ইউনিয়নের সর্ব স্তরের নারী পুরুষ ও খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।মানববন্ধন শেষে মিছিলটি আমাদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102