শিক্ষার্থীদের উদ্যোগে বেরোবিতে গণত্রান কর্মসুচি – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শিক্ষার্থীদের উদ্যোগে বেরোবিতে গণত্রান কর্মসুচি

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:

ভারত থেকে ধেয়ে আসা পানি ও টানা বৃষ্টির কারনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী,লক্ষীপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। দেশের এই কঠিন অবস্থায় বন্যার্তদের ত্রাণ সহায়তার জন্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ নং ফটকে শুরু হয় কার্যত্রম। যাতে অংশগ্রহণ করে এ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গণত্রাণ কর্মসূচির অংশ হিসেবে এখানে তিনটি টেবিল বসানো হয়। এতে,একটিতে শুকনা জাতীয় খাবার সংগ্রহ আরেকটিতে নতুন ও পুরাতন কাপড় ও কোনটিতে নগদ অর্থ সংগ্রহ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দেশে এখন সংকটময় সময় চলছে। নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর অঞ্চলের মানুষেরা বন্যায় খুব বিপদের মধ্যে রয়েছে। তাদের এই বিপদে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে গিয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছি। আমরা এরই মধ্যে বেশ কিছু টাকা বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দিয়েছি।

শিক্ষার্থীরা বলেন, আজ আমরা বিশ্ববিদ্যালয়ের সবাই মিলে বন্যাদুর্গতদের গণত্রাণের ব্যবস্থা করেছি। যায় যেভাবে পাড়ছে এসে আমাদের এই এখানে সাহায্য করে যাচ্ছে। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দেশের মানুষের যেকোনো বিপদে সবসময় পাশে থাকব। আমরা শিক্ষার্থীরা দেশকে নতুন করে গড়তে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102