বিতর্কিতদের নিয়ে জাবি ছাত্রলীগের হল কমিটি – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

বিতর্কিতদের নিয়ে জাবি ছাত্রলীগের হল কমিটি

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৮ Time View

জাবি প্রতি‌নি‌ধি

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুটি হল কমিটি ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। দীর্ঘ সাত বছর পর হল কমিটি ঘোষণা করা হলেও এতে পদস্থ হয়েছেন ছাত্রলীগের বিতর্কিত নেতাকর্মীরা।

কমিটিতে স্থান পাওয়া শেখ রাসেল হলের সভাপতি জোবায়েদ সাদিক আশিক, সাধারণ সম্পাদক অলক কুমার পাল ও মোস্তফা ফয়সাল রাফির বিরুদ্ধে একাধিক মারধর ও হল থেকে সাময়িক বহিষ্কারের অভিযোগ রয়েছে। এছাড়া শেখ হাসিনা হল কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন বিবাহিত ছাত্রী মীর নিশাত নাওয়ার যা বাংলাদেশ ছাত্রলীগ গঠনতন্ত্রের ৫ (গ) এর পরিপন্থী।

শেখ রাসেল হলের সভাপতি জোবায়েদ সাদিক আশিকের বিরুদ্ধে ২০২২ সালের ২১ শে মার্চ বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সা‌বেক‌ ছাত্রলীগের উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফয়সালকে মারধরের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয় ফয়সালকে ডেকে নিয়ে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর সংলগ্ন পুকুর পাড়ে নিয়ে কিল-ঘুষি দেন। এ সময় সা‌থে থাকা ফয়সালের বান্ধবী মারধর ঠেকাতে গেলে তাকেও লাঞ্ছিত করেন । এ সময় তার বান্ধবীর গলায় থাকা সোনার চেইন ছিনতাই করারও অ‌ভি‌যোগ রয়েছে। এছাড়াও ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারী বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমানের পরিচয় জানতে চায় আশিক। তার জামার হাতা গুটানো জানতে চাওয়ায় আশিকুর কৈফিয়ত দিতে অস্বীকার করলে তা‌কে মারপিট শুরু করে এবং মারপিটের একপর্যায়ে তা‌কে পাশের লেকে ফেলে দেওয়ার অ‌ভি‌যোগ রয়েছে।

এদিকে ছাত্রলীগের গঠনতন্ত্রের নিয়ম ভঙ্গ করে শেখ হাসিনা হল কমিটিতে সহ-সভাপতি পদস্থ হয়েছেন মীর নিশাত নাওয়ার। তিনি গতবছরের ২৩ শে আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত কোন ছাত্রছাত্রী ছাত্রলীগের কোন পদধারী হতে পারবেন না। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ৫ (গ) তে বলা হয়েছে, বিবাহিত, ব্যাবসায়ী ও চাকুরীতে নিয়োজিত কোন ছাত্রছাত্রী ছাত্রলীগের কর্মকর্তা হতে পারবে না।

এছাড়াও শেখ রাসেল হল কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার পাল ও মোস্তফা ফয়সাল রাফির বিরুদ্ধে শহীদ রফিক জব্বার হলের জানালা ভাঙচুরের অভিযোগে তৎকালীন প্রভোস্ট অধ্যাপক সোহেল রানা তাদেরকে শোকজ করেন এবং সাময়িক বহিষ্কার করেন।

উল্লেখ্য, জোবায়েদ সাদিক আশিক বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিকস বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী, অলক কুমার পাল বাংলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী, মোস্তফা ফয়সাল রাফি অর্থনীতি ৪৭ ব্যাচের শিক্ষার্থী এবং মীর নিশাত নাওয়ার ৪৭ ব্যাচের শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102