রায়পুরে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ৯ টি ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ৯ টি ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৪৬ Time View

আরিফ হোসেন রুদ্র (রায়পুর লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুর রায়পুর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন , কেন্দ্র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা  ও  সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া । বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান নির্দেশনা রায়পুর পৌর বিএনপির উদ্যোগে এই ত্রাণ বিতরণ করেন।

আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর পৌরসভার নয়টি ওয়ার্ডের  দুই হাজার পরিবারের মাঝে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

কেন্দ্র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা  ও  সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া  বলেছেন, রায়পুর পৌরসভা সব পানির নিছে। বিগত সরকার পানি নিষ্কাশনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্তু পানি কি নামে? এটা কি নদীর জোয়ারের পানি? জোয়ারের পানি আসছে আবার নেমে যায়। বৃষ্টির পানি রোদ না হলে সহজে নামবে না। এ সময় তিনি আশ্রয় কেন্দ্রে আসা মানুষের বিএনপির দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার,রায়পুর পৌরসভা সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক আবু জাহের, উপজেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম আলমাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার ফয়সাল, উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির এনাম চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন মিয়াজী, সাবেক যুবদল নেতা নুরুজ্জামান সেলিম , সাবেক ছাত্রনেতা এমরান আঁখন, পৌর ছাত্রদলের সভাপতি নিশাত, শিহাব, বোরহান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102