বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ড্রেনের ময়লা পরিষ্কার করল ছাত্রসমাজ – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ড্রেনের ময়লা পরিষ্কার করল ছাত্রসমাজ

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৩৮ Time View

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু মহাসড়কের আঞ্চলিক ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজকান্দি-পলশিয়া ছাত্রসমাজ ও স্বেচ্ছাসেবী। এছাড়াও যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন তারা। তাদের কাজে স্বস্তি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীসমাজ।

শুক্রবার ও শনিবার (১০ আগস্ট) দুইদিন ব্যাপি বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি-যমুনা সেতু বাজার, সিরাজকান্দি বাজার, ল্যাংড়া বাজার ও মাটিকাটা বাজার এলাকায় পানি নিষ্কাশনের সকল ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা।
জানা যায়, দীর্ঘদিন কয়েক বছর ধরে এই আঞ্চলিক মহাসড়কের বাজারগুলোর পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হয়। এসব ড্রেনে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় ভরাট হয়ে যায় এবং তা পরিষ্কার করতো না বাজার কমিটি ও জনপ্রতিনিধিরা। এ কারণে দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হতো। তাই স্থানীয় ছাত্রসমাজ ও স্বেচ্ছাসেবীরা সড়কের পাশের ড্রেনগুলেঅ পরিষ্কারের উদ্যোগ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়ক আবু বকর তালুকদার নিরব, এনামুল হক বিজয়, রাব্বি, আলমগীর হোসেন মিলন, জাকারিয়া মাহমুদ, বাবু শেখ, স্বপন, ফরিদুল ও আমির হামজা প্রমুখ।

আবু বকর তালুকদার নিরব বলেন, যত্রতত্রভাবে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় ভরাট হয়ে যায়। যা পরিষ্কারের কেউ উদ্যোগ নেয়নি। তাই আমরা ছাত্র সমাজ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছি। একইসাথে এসব জায়গায় যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102