ডোমারে দোকানে পলিথিনের শপিং ব‍্যাগ,গুনতে হলো জরিমানা।  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ডোমারে দোকানে পলিথিনের শপিং ব‍্যাগ,গুনতে হলো জরিমানা। 

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২২০ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

 

জেলার ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করায় দুই ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার পাঁচ’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(৩০ জানুয়ারি) দুপুরে ডোমার রেলস্টেশন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ ও ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, ব্যবসায়ী সাজিদ স্টোর থেকে ৪৫ কেজি ও সজিব স্টোর থেকে ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় সাজিদ স্টোরের মালিক সাবুল হোসেনের কাছ থেকে ৫হাজার এবং সজিব স্টোরের মালিক সুরমান আলীর কাছ থেকে ৫হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হলেও দোকানে পলিথিন সংরক্ষন না করার জন্য নির্দেশ দেয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102