লালমনিরহাটে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৮১ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৪০) হাত বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের স্প্যার বাঁধ এলাকার তিস্তা নদীর চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, আদিতমারী উপজেলায় অবস্থিত তিস্তা নদীর বাম তীরের সলেডি স্পার বাঁধ-২ এলাকার তিস্তা নদীর চরে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাত ওই মরদেহটির হাতে একটি ঘড়ি ও মুখে দাড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। দীর্ঘদিন পানিতে থাকায় লাশটিতে পচন ধরেছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, বিষয়টি নিশ্চিৎ করে বলেন, এলাকাবাসীরা কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102