ঢাকা সিলেট হাই ওয়ের শায়েস্তাগঞ্জে ট্রাক সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত ১ – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

ঢাকা সিলেট হাই ওয়ের শায়েস্তাগঞ্জে ট্রাক সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত ১

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৭০ Time View

এম ফজলুর রহমান খালেদ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ট্রাক সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা নিহত হয়েছেন।
শনিবার ৬ জুলাই রাত অনুমান ৯.৩০ ঘটিকায় ঢাকা সিলেট হাইওয়ের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামক স্থানে সুতাং নদীর ব্রিজের পাশে এদুর্ঘটনা ঘটে।

জানাযায় শায়েস্তাগঞ্জ হতে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা ( হবিগঞ্জ মেট্রো খ১১-৭৬৬৪) এবং ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ( ঢাকা মেট্রো ন ১৭-০২৫৯) এর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই সিএনজি যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখর নগর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী মোছাঃ মিতু আক্তার (২৭) মারা যান।

এছাড়া সিএনজি অটোরিকশা চালক সহ ৪ জনের অবস্থা আসংখ্যা জনক! এই খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্বিস সিভিল ডিফেন্স এর কর্মীরা নিহত ও আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102