নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ জন গ্রেপ্তার ও মাদক উদ্ধার  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ জন গ্রেপ্তার ও মাদক উদ্ধার 

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৬৯ Time View

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকসহ ৭ জন মাদক কারবারি ও ভিন্ন ভিন্ন অপরাধে ১৭ সহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

শনিবার (২৭জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার আরেফিন সিদ্দিকী। তিনি জানান, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে সমাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজ থেকে মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার করে মাদক নির্মূল সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিশেষ অভিযানে ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট নরসিংদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২ কেজি গাজা, ২ বোতল ফেন্সিডিল ও ১৭৭ পিস ইয়াবা উদ্ধারসহ ৭ জন মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে ১৭ জন সহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তিনি আরও জানান, নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ১৯ টি গ্রেফতারি পরোয়ানাও নিষ্পত্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102