মগধরা ইউপি উপনির্বাচনে তপসিল ঘোষনা – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

মগধরা ইউপি উপনির্বাচনে তপসিল ঘোষনা

  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৪০ Time View

মোঃ মাঈনউদ্দীন,সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম:

সন্দ্বীপ উপজেলার ১৭ নং মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তপসিল ঘোষনা করা হয়েছে।গত ২৭ জুন বৃহস্পতিবার এই নির্বাচনের তপসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল চট্টগ্রাম বিভাগের মগধরা ইউনিয়ন সহ ২২ টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তপসিল ঘোষনা করেন।

তপসিল অনুযায়ী বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ৪ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাচাই হবে।এই ৬ জুলাই হতে ৮ জুলাই পর্যন্ত আপিল গ্রহন করা হবে।আপিল নিষ্পত্তি হবে ৯ জুলাই।

প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১০ জুলাই, প্রতিক বরাদ্দ হবে ১১ জুলাই,নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ শে জুলাই।
উল্লেখ্য, গত ১৫ ই এপ্রিল এস এম আনোয়ার হোসেন মগধরা ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় পদটি শূন্য ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102