শিক্ষার্থীদের পড়াতে বাইসাইকেলে যাচ্ছিলেন ঈমাম নুরজামাল, পথিমধ্যে বাস চাপায় মৃত্যু – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শিক্ষার্থীদের পড়াতে বাইসাইকেলে যাচ্ছিলেন ঈমাম নুরজামাল, পথিমধ্যে বাস চাপায় মৃত্যু

  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২০ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে যাত্রী বোঝাই একটি বাস চাপায় নুরজামাল ইসলাম(৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন।

বুধবার(২৬ জুন) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের জাহাঙ্গীর মার্কেট এলাকায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম নুরজামাল ইসলাম সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় উত্তর চিনিপাড়া বায়তুন নুর জামে মসজিদের খতিব।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের উত্তর চিনিপাড়া বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন মকতবে শিক্ষার্থীদের পড়াতে বাড়ি থেকে বাইসাইকেল যোগে যাচ্ছিলেন নুরজামাল ইসলাম। পথিমধ্যে জাহাঙ্গীর মার্কেট এলাকায় পৌছলে রংপুরগামি একটি বাস পিছন দিকে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102