বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত, স্বামী আহত – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত, স্বামী আহত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১২২ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মিতু বেগম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ (৪৭)।

১৯ জুন রাত সোয়া ৯টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ডের সেনানিবাস এমপি চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।নিহত দম্পতি উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর নতুন পাড়া গ্রামের বাসিন্দা। তারা চাকরির সুবাদে সেখানে বাড়ি করে বসবাস করছিলেন। এই দম্পতির গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়

জানা যায়, মোটরসাইকেলটি মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিল। দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি একই গতিতে মহাসড়কের পূর্বপাশের আরেকটি লেনের ড্রেনের মতো অংশে নেমে উল্টে যায়। এতে মোটরসাইকেলে থাকা ওই নারী ছিটকে ট্রাকের নিচে পড়ে।

পরে এলাকাবাসীর চেষ্টায় তার মরদেহ ট্রাকের নিচ থেকে বের করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ এবং শাজাহানপুর ফায়ার সার্ভিসের লোকজন।

এ বিষয়ে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। ট্রাকটি উদ্ধার করে আমরা হেফাজতে নিয়েছি। আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102