সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২১২ Time View

মোঃ আবু বকর সিদ্দিক (অপু) সখীপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্রা (পিক আপ) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী প্রবাসী হেলাল উদ্দিন (৩৫) নিহত হয়েছে। শনিবার (১৫ই জুন) দুপুর ১২টার দিকে সখীপুর–টাঙ্গাইল সড়কের নলুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন উপজেলার কালিদাস গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নলুয়া বাজার এলাকায় মাহিন্দ্রা (পিক আপ) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সিঙ্গাপুর প্রবাসী হেলাল উদ্দিন। পরে স্থানীয়রা ঐ প্রবাসীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নিহতের আত্মীয় জাহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হেলাল উদ্দিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতর ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102