টগী হঠাৎ মুষলধারে বৃষ্টি – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টগী হঠাৎ মুষলধারে বৃষ্টি

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৪৯ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর:

কয়েক দিন ধরেই তীব্র তাপে পুড়ছে নগরবাসী। সঙ্গে ভ্যাপসা গরম। আর এতেই অস্বস্তিতে জনজীবন। এমন পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে গাজীপুর টঙ্গীতে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকার বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে দেখা গেছে। এর আগে গত ১০ জুন রাজধানীর কয়েক জায়গায় বৃষ্টি হয়েছিল।

আজ আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। দেশে গত মাসের শেষ দিকেই মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে দেশজুড়ে বৃষ্টি এখনো শুরু হয়নি। টঙ্গী চেরাগ আলী মার্কেট টঙ্গী হাজী মার্কেট বড় বাড়ি মার্কেট বিভিন্ন জায়গায় পানি দেখা যায় হাই রোড গুলো পানিপূর্ণ যানবাহন সামরিকভাবে ইস্থগিত রয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ ছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সুসংবাদ দিল আবহাওয়া অফিস
এদিকে বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102