বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিলেন বিজিপির আরও ২৮ সদস্য – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিলেন বিজিপির আরও ২৮ সদস্য

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১১৭ Time View

আবু বক্কর সিদ্দিক কক্সবাজার উখিয়া:

মিয়ানমারের রাখাইনে চলমান যুদ্ধে বিদ্রোহী আরকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ২৮ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে নৌকায় করে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে সশস্ত্রভাবে তাঁরা নাফ নদ পেরিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন। তাঁদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।টেকনাফের সাবরাং ইউনিয়নের আঁচারবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিজিপির এসব সদস্য পালিয়ে আসার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, ভোরে নাফ নদের আঁচারবনিয়া পয়েন্ট দিয়ে একটি কাঠের ট্রলারে অস্ত্রসহ বিজিপির অন্তত ২৮ জন সদস্য পালিয়ে আসেন। পরে তাঁরা সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের কাছে আত্মসমর্পণ করে আশ্রয় প্রার্থনা করেন। পালিয়ে আসা বিজিপির সদস্যদের হেফাজতে নেওয়ার পর বিজিবির দমদমিয়া বিওপিতে রাখা হয়েছে।

এর আগে কয়েক দফায় সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসা বিজিপি ও সেনাবাহিনীর ৭৫২ জনকে তিন দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এর মধ্যে ৯ জুন ১৩৪ জন ও ২৫ এপ্রিল ২৮৮ বিজিপি ও সেনাসদস্য কক্সবাজার
শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি ৩৩০ বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটি ঘাটে মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102